ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের দেয়াল ভেঙেই নেতাকর্মীদের মুক্ত করতে হবে: আলাল

  • আপডেট সময়: ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ১৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জেলখানার চার দেয়াল ভেঙে বন্দি নেতাকর্মীদের মুক্ত করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তি‌নি ব‌লেন, ‘এই দেয়াল ভাঙার ম‌ধ্য দি‌য়েই দেশনেত্রীকে মুক্ত করবো, ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান‌কে দে‌শে ফি‌রি‌য়ে আন‌বো।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশী সাজা প্রদান এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদকে অযথা কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে আলাল বলেন, ‘শিক্ষকদের আন্দোলনে মরিচের গুঁড়া ছিটানো এই সরকার ইসরাইলের কাছ থেকে টিয়ারগ্যাস কিনে বেগম খালেদা জিয়ার মিছিলেও তা ছিটিয়েছে। এই সরকার তারেক রহমানের বিরুদ্ধে মামলা করবে, সাজা দেবে- এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘যেখানে ভয় সেখানেই তো মানুষ জোরে জোরে গান গায়। যেখানে ভয় সেখানেই তো মানুষ দল বেঁধে চলে। তাই আমরা দল বেঁধে চলবো। আমাদের যেসব নেতাকর্মী চার দেয়ালের মধ্যে বন্দি, দেয়াল ভেঙেই আমরা তাদের মুক্ত করবো। সেই দেয়াল আমাদেরকেই ভাঙতে হবে। এটাই হোক আজকের প্রতিবাদ সমাবেশের শপথ।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদিনই কর্মসূচি আসছে। এসব কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি হচ্ছে। নেতাকর্মীদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছে। সেজন্য আপনাদের ধন্যবাদ। তবে এই সরকারকে গদি থেকে নামানোর জন্য আরও ব্যাপকভাবে সাড়া দিতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষকদলের সদস্যসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

জেলের দেয়াল ভেঙেই নেতাকর্মীদের মুক্ত করতে হবে: আলাল

আপডেট সময়: ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১