ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ছাত্রদলের ঝটিকা মিছিল, সতর্ক অবস্থানে ছাত্রলীগ

  • আপডেট সময়: ০৭:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ১৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে হরতাল সমর্থনে পুরান ঢাকায় ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২০ নভেম্বর) সকালে পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকায় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ মিছিলটি হয়। এ সময় মিছিলটি দয়াগঞ্জ মোড়ের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, জবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি জুলকারনাইন, যুগ্ম সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমি, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুর রহমান আরিফ, মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান প্রমুখ।

এদিকে, হরতাল প্রতিরোধে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ক্যাম্পাসের প্রধান ফটকসহ কেন্দ্রীয় শহিদ মিনার ও ভাষা শহিদ রফিক ভবনের নিচে সতর্ক অবস্থানে দেখা যায়।

ক্যাম্পাসে নেতাকর্মীদের সতর্ক অবস্থানের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় সকল অরাজকতা রুখে দিতে মাঠে রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শেষ পর্যন্ত মাঠে থাকবে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

জবি ছাত্রদলের ঝটিকা মিছিল, সতর্ক অবস্থানে ছাত্রলীগ

আপডেট সময়: ০৭:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩