ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনসমাগম এড়াতে লালমনিরহাটে ডিসির গণবিজ্ঞপ্তি

  • আপডেট সময়: ০৯:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
  • ২৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : লকডাউনে কোনভাবেই আটকানো যাচ্ছে না মানুষকে। বিকেল না হতেই জেলার প্রতিটি হাটবাজারে বাড়ছে মানুষের ভিড়। হাটে জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না জনসমাগম। তাই সন্ধ্যা ৭টার পর থেকে শুধু ওষুধ ছাড়া সব ধরনের দোকান বন্ধ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।

শনিবার রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করেন লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক আবু জাফর। বিজ্ঞপ্তিতে দোকান বন্ধ রাখাসহ ১০টি নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঁচাবাজার (পচনশীল), সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিজাত পণ্যের দোকান সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। অটোরিকশা, অটোভ্যান ও সিএনজিতে যাত্রী পরিবহন বন্ধ থাকবে, তবে পণ্যবাহী যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না। মোবাইলে রিচার্জের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা ৭টার পরে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা থাকবে না।

এছাড়াও চারটি অন্য নির্দেশনায় বলা হয়েছে, দোকানের সামনে সামাজিক দূরত্ব রক্ষায় ৩ ফুট দূরত্বে বৃত্তের ব্যবস্থা, প্রতিঘণ্টায় বিøচিং পাউডার দিয়ে দোকান পরিষ্কার, দোকানের কর্মচারীকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। কোনো অবস্থায় দোকানের সামনে গণসমাগম করা যাবে না।

গণবিজ্ঞপ্তি প্রসঙ্গে লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু জাফর বলেন, হাট-বাজারে জরিমানা করেও জনসমাগম ঠেকানো যাচ্ছে না। তাই এ আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে । এটা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

জনসমাগম এড়াতে লালমনিরহাটে ডিসির গণবিজ্ঞপ্তি

আপডেট সময়: ০৯:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০