ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

  • আপডেট সময়: ০৬:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে রোববার (২০ নভেম্বর)। এরই প্রেক্ষিতে আদালতের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সিএসএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ পুলিশের এসআই নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেয়ার দায়িত্বে থাকা পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনেস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার।

সোমবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বলেন,আসামি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

ট্যাগ
জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময়: ০৬:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২