ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে ২৫ দিন বাড়িতে আটকে রেখে ধর্ষণ

  • আপডেট সময়: ০৯:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • ১৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নড়াইলের লোহাগড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ২৫ দিন বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলামীন মোল্যা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতা ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্যাতিতা ওই ছাত্রী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ালেখা করে। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে উপজেলার ইতনা গ্রামের সাত্তার মোল্যার ছেলে আলামীন মোল্যা তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। পরে তাকে নিজ বাড়িতে আটকে রেখে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো।

এদিকে ওই ছাত্রী গতকাল রোববার (২৯ ডিসেম্বর) ফোনে বিষয়টি তার মা-বাবাকে জানালে তার বাবা ওইদিন রাতে থানায় অভিযোগ দেন। পরে পুলিশ ইতনা গ্রামে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও আলামীনকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. এনামুল বলেন, নির্যাতিতা ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আজ সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া নির্যাতিতা আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

ছাত্রীকে ২৫ দিন বাড়িতে আটকে রেখে ধর্ষণ

আপডেট সময়: ০৯:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯