ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দরোজার সানসেড ভেঙে শিশুর মৃত্যু,আহত ৪

  • আপডেট সময়: ০৯:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • ২৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ির গেটের সানসেড ভেঙে প্রাণ গেল এক শিশুর। এসময় আহত হয়েছে আরও ৪ শিশু। নিহত শিশু নাঈম (৮) উপজেলার বাঁকা গ্রামের ব্যবসায়ী মইনুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার বিকালে সানসেড ভেঙে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সারাদিন ধরে বৃষ্টি ছিল। শেষ বিকালে বৃষ্টি ছাড়ার পর ঘরবন্দি ৭-৮ জন শিশু বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাড়ির পুরাতন একটি সানসেড ভেঙে পাঁচ শিশু চাপা পড়ে। পরে আশপাশের থাকা ব্যক্তিরা তাদের দ্রুত শিশুদেরকে সানসেড সরিয়ে বের করে আনেন। এসময় নাঈমকে মৃত পাওয়া যায়। অন্যদিকে আহতদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপা জানান, সন্ধ্যার সময় বাঁকা গ্রামের সানসেড ভেঙে আহত হয়ে চার শিশু চিকিৎসা নিতে আসে। আহতদের মধ্যে গুরুতর জখম হওয়া সাইদুল ইসলামের ছেলে রিফাত (১০) ও শফিউদ্দীনের ছেলে হুসাইনকে (৬) তাদের ভর্তি রাখা হয়েছে। এছাড়া একই গ্রামের আনসার আলীর ছেলে রাজু (১৩) ও জামাল মিয়ার ছেলে লিমনকে (৭) প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

চুয়াডাঙ্গায় দরোজার সানসেড ভেঙে শিশুর মৃত্যু,আহত ৪

আপডেট সময়: ০৯:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯