ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিহ্নিত অপশক্তি দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে নেমেছে: নৌ প্রতিমন্ত্রী

  • আপডেট সময়: ১০:০১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ২৪৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চিহ্নিত অপশক্তি দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে নেমেছে। এসব ষড়যন্ত্র করে দেশের অগ্রগতিকে থামানো যাবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।’

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র-নজরুল ও সুকান্ত জয়ন্তী-১৪২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালি কখনই পরাজিত হয়নি। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট থেকে বাঙালি জাতি সাহস পেয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।

উন্নয়নের পাশাপাশি আমাদেরকে ভাল মানুষ হওয়ার শপথ নিতে হবে। বাংলাদেশের উন্নয়ন এবং ভাল মানুষ হওয়ার বিষয়গুলো অন্যদের জন্য প্রেরণা হয়ে থাকবে।’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম ও কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঋষিজ শিল্পী গোষ্ঠী এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা নীলি।

অনুষ্ঠানে ড. আফসার আহমদ, ফেরদৌস আরা এবং রোকাইয়া হাসিনা নীলিকে সংবর্ধনা প্রদান করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

চিহ্নিত অপশক্তি দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে নেমেছে: নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময়: ১০:০১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯