ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা আবদুল মান্নান

  • আপডেট সময়: ১২:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ১৫১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এরআগে সকালে অ্যাম্বুলেন্সে করে তার কফিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। ঢাকা জেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনের পুস্পমাল্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বের আগে নয়াপল্টনের কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মহাসচিব ছাড়াও ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, নাসির উদ্দিন অসীম, মীর সরফত আলী সপু, কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, ইশরাক হোসেন, খন্দকার আবু আশফাক, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, ছাত্র দলের ফজলুর রহমান খোকনসহ কয়েকশ নেতা-কর্মী অংশ নেন।

পরে দুপুর ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে, বিকেল ৩টায় নবাবগঞ্জের রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত নানা জটিলতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্য্টন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ- দোহার) ১৯৯১ সালে থেকে চার বার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা আবদুল মান্নান

আপডেট সময়: ১২:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০