ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা

  • আপডেট সময়: ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৭৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:‘পাঁচ কোটি টাকা চাঁদা’ না পেয়ে রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এই হামলা হয়।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বলেন, ‘২৫-৩০ জন ত্রাস সৃষ্টির জন্য শুক্রবার বিকালে আলাব্দিরটেক গুলি করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে তাদের প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি। চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে একদল লোক তাদের প্রতিষ্ঠানে হামলা চালায়, গুলি বর্ষণ করে। গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান বলেন, ‘সপ্তাহ তিনেক আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজী না হওয়া জামিল তার লোকজন নিয়ে দুই দফায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। শুক্রবারও ২৫-৩০ জন হামলা ও গুলি চালায়।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা

আপডেট সময়: ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫