ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির

  • আপডেট সময়: ০৪:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ৩৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই। সোমবার (২৯ জুলাই) সকালে ধানমন্ডির ইডেন ক্লিনিকে পৃথিবীর মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

শামীম করিব অনেকদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাঠে নামতে ৬ বছর সময় লেগেছিল। বাংলাদেশ জাতীয় দল প্রথম ক্রিকেট ম্যাচ খেলে ১৯৭৭ সালের ৭ জানুয়ারি। সে সময় তিনদিনের একটি ম্যাচ খেলা হয় ইংল্যান্ডের একটি ক্লাবের বিপক্ষে। এই ম্যাচটি মূলত আয়োজিত হয় বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের জন্য। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য কি না সেটা পরীক্ষা করে দেখতেই এই খেলা।

ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লন্ডনের ঐতিহ্যবাহী একটি ক্লাব মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। এমসিসি ক্লাবটির এখন আর কোনো টিম নেই তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে ক্রিকেটের আইন-কানুন নিয়ে এই এমসিসি এখনও আলোচনা করে থাকে।

তৎকালীন সময়ে ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সে ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। আর তাতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন শামীম কবির।

১৯৪৫ সালে নরসিংদীতে জন্ম নেন শামীম কবির। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে জামায়াতের গণমিছিল

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির

আপডেট সময়: ০৪:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯