ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময়: ১১:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • ১৮৫ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস: গোপালগঞ্জের মুকসুদপুরে আলাদা স্থানে বিদ্যুৎস্পর্শে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ও বিকেলে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ও কৃষ্ণাদিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহত গৃহবধূরা হলেন, মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামের ওমান প্রবাসী সেলিম শেখের স্ত্রী জেসমিন বেগম (২৮) ও একই উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের হান্নান শেখের স্ত্রী রুনা বেগম (৩২)।

ননীক্ষির ইউনিয়নের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান মিনা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে নিজ বাসায় টেলিভিশন চালানোর জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে যান গৃহবধূ জেসমিন বেগম। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, একই উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের নিজ বাড়িতে ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিতে যান গৃহবধূ রুনা বেগম। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু

আপডেট সময়: ১১:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯