লোকসমাচার,গাইবান্ধা প্রতিনিধি : সুন্দরগঞ্জ পৌরশহরের ৮ নং ওয়ার্ড এলাকা থেকে পলী রানী (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডের অতুল চন্দ্র দেবনাথের স্ত্রী এক সন্তানের জননী পলী রানীর সাথে গত কয়েকদিন থেকে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জের ধরে গতকাল শনিবার দুপুরে সবার অজান্তে পলী রানী বাসার পশ্চিম দুয়ারী শয়ন ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।






















