ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

  • আপডেট সময়: ১০:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনায় এবার ছিনতাইয়ে পড়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর)। মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে গেছে তিন ছিনতাইকারী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে এ ঘটনা।

শুক্রবার (৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।

পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শাহ আলম জেলা পুলিশে কর্মরত। রাতে তার ডিউটি ছিলো। ডিউটি শেষ করে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি পুলিশ ক্লাবে থাকেন। ঘটনাস্থল থেকে একটু সামনে রূপসা মোড়েই পুলিশের টহল গাড়ি ছিলো। তবে, কলেজিয়েট স্কুলের পাশে অন্ধকারে গলি থেকে বের হয়ে ছিনতাই করে তারা আবার গলির ভেতর পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

আপডেট সময়: ১০:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬