ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে বিকালে

  • আপডেট সময়: ০২:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে বিকাল ৫টায় হাসপাতালে নেয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এর আগে গত ১৩ই জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে বিকালে

আপডেট সময়: ০২:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩