ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটের গণ্ডি পেরিয়ে সাকিব এখন নৌকার মাঝি

  • আপডেট সময়: ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাগুরা- ১ আসনে অংশগ্রহণ করবেন ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় এই তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১৮ নভেম্বর মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব। এরপর বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক।

বৈঠক শেষে সাকিবের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।’ এর মধ্যে ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হওয়ার গুঞ্জন ছিল তার। তবে শেষ পর্যন্ত মাগুরা-১ থেকে নির্বাচনে অংশ নেবেন সাকিব।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

ক্রিকেটের গণ্ডি পেরিয়ে সাকিব এখন নৌকার মাঝি

আপডেট সময়: ০৭:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩