ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

  • আপডেট সময়: ০৯:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেলেও পুলিশের সাঁড়াশি অভিযানে আটক হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাঁকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। এ অবস্থায় গত রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাঁদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে তাঁর মাকে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে ঘাতক ঘটনা স্থল থেকে পালিয়ে গেলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশ সাঁড়াশি অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ঘাতক শোভন পালিয়ে গেলে তাঁকে গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে আটক করা হয়। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক শোভন কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কুড়িগ্রাম ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

আপডেট সময়: ০৯:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬