ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা থেকে হাজার হাজার ভারতীয় নাগরিক বহিষ্কার

  • আপডেট সময়: ০৭:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চলতি বছরের প্রথম ছয় মাসেই তিন হাজারের বেশি ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৩ হাজার ৩২৩ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে, যা ২০২৫ সালের মোট বিতাড়নের প্রায় ৮৮ শতাংশ।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য বলছে, অন্য যেকোনো দেশের তুলনায় কানাডা থেকে ভারতীয় নাগরিকদের বের করে দেওয়ার হার এখন সর্বোচ্চ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যেখানে যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে, সেখানে কানাডায় এই সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে আড়াই গুণ বেশি।

বিগত পাঁচ বছর ধরে এই তালিকায় মেক্সিকো শীর্ষে থাকলেও চলতি বছরের প্রথমার্ধেই মেক্সিকানদের (১,৫৭৩ জন) পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারতের নাম। সিবিএসএর হিসাব মতে, বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক চূড়ান্তভাবে কানাডা ছাড়ার আদেশের অপেক্ষায় রয়েছেন।

কানাডার সীমান্ত কর্তৃপক্ষ জানায়, মূলত ভিসা জালিয়াতি, অবৈধ অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করার কারণে তাদের বের করে দেওয়া হচ্ছে। এর বাইরেও সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী কোটা কমিয়ে আনার যে কঠোর অবস্থান নিয়েছে ওটাওয়া, তার সরাসরি প্রভাব পড়েছে বিপুলসংখ্যক ভারতীয়দের ওপর।

সিবিএসএর নিয়ম অনুযায়ী, আদেশের পর স্বেচ্ছায় দেশ না ছাড়লে স্থায়ীভাবে প্রবেশ নিষিদ্ধ করে ‘ডিপোর্টেশন অর্ডার’ জারি করে জোরপূর্বক বের করে দিচ্ছে দেশটির অভিবাসন বিভাগ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কানাডা থেকে হাজার হাজার ভারতীয় নাগরিক বহিষ্কার

আপডেট সময়: ০৭:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬