ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মহীন-অসহায় প্রত্যেককে প্রণোদনা দিচ্ছেন প্রধানমন্ত্রী’

  • আপডেট সময়: ১০:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • ১০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, করোনা মহামারির মধ্যেও এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই এটা সম্ভব হয়েছে। তারই নেতৃত্বের কারণে দেশ আজ ক্রীড়ায় সমৃদ্ধ হয়েছে। তিনি বিশ্বের মধ্যে করোনাসহ সব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় একজন সফল রাষ্ট্রপ্রধান। তিনি করোনায় কর্মহীন ও অসহায় প্রত্যেক পেশাজীবীকে প্রণোদনা দিচ্ছেন।

শুক্রবার সকালে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে পিরোজপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘৭৫-এর ১৫ আগস্ট ছোট অবুঝ শিশু রাসেলকে যারা হত্যা করেছে তারা মানুষ নয়।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। ৪৫ জন ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে ৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

কর্মহীন-অসহায় প্রত্যেককে প্রণোদনা দিচ্ছেন প্রধানমন্ত্রী’

আপডেট সময়: ১০:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০