ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

  • আপডেট সময়: ০৯:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ ৩০ মে ২০২৬ (শনিবার) কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্পের আওতায় দুটি ছাগল কোরবানি করা হবে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, কোরবানি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ছাগলের মাংস এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের প্রধান স্বেচ্ছাসেবক মোঃ রোমান মোল্লা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোরবানির মাংস বিতরণের মাধ্যমে অনেক দরিদ্র পরিবার উপকৃত হবে এবং ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে উঠবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

আপডেট সময়: ০৯:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬