ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক

  • আপডেট সময়: ১০:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৯০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০২৫ সালের মধ্যে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচন আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ইশরাক হোসেন লেখেন, ‘২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব, ইনশাআল্লাহ। এবং সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না।’

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

এ বছরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক

আপডেট সময়: ১০:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫