ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার প্রার্থিতা হারালেন আ.লীগের এনামুল হক

  • আপডেট সময়: ০২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ১১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

বাবুলের বিরুদ্ধে এই আপিল করেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সুকৃতি কুমার মন্ডল। এর মাধ্যমে প্রার্থিতার বৈধতা হারালেন এনামুল।

তবে ইসির এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন এনামুল হক বাবুল।

এর আগে এনামুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ করেছেন।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

এবার প্রার্থিতা হারালেন আ.লীগের এনামুল হক

আপডেট সময়: ০২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩