ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে : মঈন খান

  • আপডেট সময়: ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ৯৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, আমরা গুলশান ১ নম্বরে সরকারকে লাল পতাকা দেখাতে সমবেত হয়েছি। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে চলে যেতে হয়। আজকের সরকার একটি ভুয়া সংসদ তৈরি করেছে দিনের ভোট রাতে করার মাধ্যমে। সেই সংসদে ভুয়া সংসদরা বক্তৃতা দেয়। আমরা এ সরকারকে বলতে চাই- জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশান ১ নম্বরে ডিসিসি মার্কেটের পাশে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে গণ মিছিল আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মঈন।

তিনি বলেন, রাজপথের জনগণ এ সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে। এই সরকারকে বিদায় নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
উত্তর বিএনপির এ গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে : মঈন খান

আপডেট সময়: ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩