ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে শুরু ‘বিসিক পণ্য মেলা ২০২৬’

  • আপডেট সময়: ০২:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৩০২ জন দেখেছে
Spread the love

জাফরান আকন্দ:ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের প্রসারে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে শুরু হয়েছে ‘বিসিক পণ্য মেলা ২০২৬’। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, প্লট নং–৪৮/৬, রোড–১৩/৭, সেক্টর–৬, উত্তরা, ঢাকা–১২৩০ এলাকায়। মেলাটি চলবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। এ সময় বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মেলায় বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের উৎপাদিত হস্তশিল্প, কুটির শিল্পজাত পণ্য, পোশাক, চামড়াজাত পণ্য, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের মানসম্মত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা সরাসরি ভোক্তাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন, যা উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, বিসিক পণ্য মেলা দেশীয় শিল্প বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার বৃদ্ধি পাবে এবং দেশীয় পণ্যের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়বে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদফতর

উত্তরা বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে শুরু ‘বিসিক পণ্য মেলা ২০২৬’

আপডেট সময়: ০২:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬