ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

  • আপডেট সময়: ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ১৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে মও. আবুল কালাম আজাদ (৪৭) নামে মসজিদের এক ইমামের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় পুলিশ তার লাশ উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের একটি আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নিহত মও. আবুল কালাম আজাদ একই ইউনিয়নের মহিপুর উত্তরপাড়া গ্রামের মৃত. ইসমাইল হোসেনের ছেলে ও পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার দূর্গাপুর গাবেরদিঘি এলাকার জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, গত শুক্রবার জুম্মার নামাজ পড়ানোর জন্য বাড়ী থেকে বের হয়ে দূর্গাপুর গাবেরদিঘি এলাকার উদ্দেশে রওনা হন। তারপর থেকে তার আর কোন সন্ধান পওয়া যাচ্ছিল না। শনিবার ভোরে এলাকাবাসী তার বাড়ীর অদুরে ওই গ্রামের একটি আম গাছের ডালের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারের হাসপাতাল মর্গে পাঠান।

নিহতের বড় মেয়ে ফতেমা বেগম ও নিহতের স্ত্রী মোঃ লাবনী বেগম অভিযোগে জানান, পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকার দাদন ব্যবসায়ী শাহারুলের নিকট থেকে নিহত আবুল কালাম আজাদ ২০ হাজার টাকা ধার হিসাবে নেন। কিন্তু সুদের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। তাদের দাবি, ওই দাদন ব্যবসায়ীরাই তাকে হত্যা করে লাশ বাড়ীর অদুরে আম গাছে লাশ ঝুলে রেখে গেছে। তার পরিবার এই হত্যার বিচার চান।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার এই মৃত্যুর কারণ সম্পর্কে কোন মন্তব্য করা যাচ্ছে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার জামাত ইসলামের বিক্ষোভ

ইমামের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

আপডেট সময়: ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯