ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

  • আপডেট সময়: ০৬:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বহুল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় ইসি।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে রোজার আগে ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন ও ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে।

আর রোজার পরে ২৯ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচন, ১৩ মে চতুর্থ ধাপের নির্বাচন এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবারের বৈঠকে সিইসি ছাড়াও অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচ্যসূচিতে ছিল স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ, পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আপডেট সময়: ০৬:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬