ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা সোমবার: ইসি

  • আপডেট সময়: ১১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশনের সভায় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব। ইউনিয়ন পরিষদ নির্বাচন কত পর্বে এবং কবে কবে অনুষ্ঠিত হবে, সব তারিখ জানিয়ে দেব।’

তবে ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না বলে জানান এই কমিশনার। তিনি বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা শুধু পর্বগুলো জানিয়ে দেব।’

ইউপি নির্বাচন কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেমনটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব পর্ব শেষ হয়ে যাবে।’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইসি সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চায় কমিশন।

নির্বাচনের তারিখ নির্ধারণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা সোমবার: ইসি

আপডেট সময়: ১১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬