ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ

  • আপডেট সময়: ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এ জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, তবে সেটি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমরা বিএনপিকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করুন। তাহলেই বিএনপি তরুণদের সমর্থন পাবে।

তিনি অভিযোগ করে বলেন, একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা এমন চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে এবং তাদের রাজনীতি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা স্পষ্ট রায় দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ বা মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তাদের যেসব অপকর্ম রয়েছে, সেসবের বিচার করতে হবে।

সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে আওয়ামী লীগ ও মুজিব প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক ফয়সালা করতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

আ. লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ

আপডেট সময়: ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫