ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার

  • আপডেট সময়: ১১:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে এমন পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুর্শিদ ইকবাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরিফুর রহমান শান্ত (পরিচিতি নম্বর: ১৯০৪১), বর্তমানে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি), তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ বদলি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরপর দুটি পোস্ট দেন আরিফুর রহমান শান্ত। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ অপর পোস্টে লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’

পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অসুস্থ অবস্থায় তাকে প্রথমে সিলেট এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর এসিল্যান্ডের বদলির ঘটনায় স্থানীয়ভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার

আপডেট সময়: ১১:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬