ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা মানুষ চিনতে ভুল করেছি: গয়েশ্বর

  • আপডেট সময়: ০৬:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাতে মনে হচ্ছে আমরা (দলের নেতাকর্মীরা) মানুষ চিনতে ভুল করেছি। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (৩১ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র-জনতার বিজয়ের সুফল যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করতে চায়, তাহলে তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।

শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের সম্পর্কে অনেক অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার (শহীদ জিয়াউর রহমান) প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

আমরা মানুষ চিনতে ভুল করেছি: গয়েশ্বর

আপডেট সময়: ০৬:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫