ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

  • আপডেট সময়: ০৫:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ১৯৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আবার পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে।

বিএনপির মহাসমাবেশে হামলা, শীর্ষ নেতাদের গ্রেফতার এবং সরকার পতনের একদফা দাবিতে আগামী বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলোর নেতাকর্মীরা।

তবে আগামীকাল মঙ্গলবার একদিনের বিরতি দিয়ে ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দিবে তারা।

আজ বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করবেন বলে দলটির সূত্র এ তথ্য জানানো হয়েছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান একদফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮, ৯ ও ১২ এবং আজ ১৩ নভেম্বর চতুর্থ দফা অবরোধ কর্মসূচির পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

আবারো ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

আপডেট সময়: ০৫:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩