ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো পেছাল এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন

  • আপডেট সময়: ০৩:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে দায়ের করা ব্যারিস্টার নাজমুল হুদার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে। আগামী ৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার নতুন তারিখ ধার্য করেন।

গত বছর ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা হাইকোর্ট বিভাগে খারিজ হওয়ার পর আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখেন। কিন্তু কারো দ্বারা প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। এই মামলাটিসহ আরেকটি মামলা খারিজ করতে এস কে সিনহা নাজমুল হুদার কাছে মোট তিন কোটি ২৫ লাখ টাকা ঘুষ চান।

২০১৭ সালের ২০ জুলাই এই উৎকাচ চাওয়ার পর নাজমুল হুদা প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হলেও তখনই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মনস্থির করেন বলে উল্লেখ করা হয় মামলায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

আবারো পেছাল এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন

আপডেট সময়: ০৩:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯