ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক হাসপাতাল নির্মাণের জোর দাবি নড়াগাতীবাসীর

  • আপডেট সময়: ০২:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৪০ জন দেখেছে
Spread the love

রিপন বিশ্বাস,নড়াইল:নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে । দীর্ঘদিন ধরে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ জরুরি চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালের ওপর নির্ভরশীল হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার কোনো ব্যক্তি গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ বা খুলনায় নিয়ে যেতে হয়। অনেক এলাকা থেকে কালিয়া হাসপাতালে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। ফলে দুর্ঘটনা, হৃদরোগ, স্ট্রোক কিংবা প্রসূতি জটিলতার মতো জরুরি পরিস্থিতিতে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, নড়াগাতী থানার বিস্তীর্ণ জনপদের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে সময়, অর্থ ও দুর্ভোগের বড় মূল্য দিতে হচ্ছে। সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতির ঘটনাও ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, নড়াগাতী থানার সুবিধাজনক স্থানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হলে শুধু নড়াগাতীর মানুষই নয়, পার্শ্ববর্তী গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা জেলার সীমান্তবর্তী এলাকার জনগণও উপকৃত হবেন। এতে স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে এবং জরুরি চিকিৎসা সহজলভ্য হবে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। নড়াগাতী থানার হাজার হাজার মানুষের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।”
স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় নড়াগাতী থানায় একটি আধুনিক হাসপাতাল স্থাপনের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

আধুনিক হাসপাতাল নির্মাণের জোর দাবি নড়াগাতীবাসীর

আপডেট সময়: ০২:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬