ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের আগে গয়েশ্বরকে যেভাবে পেটায় পুলিশ!

  • আপডেট সময়: ০৩:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৮০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর ধোলাইখালে আজ শনিবার বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। এরপর কয়েক দফা সংঘর্ষ চলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

সাপ পেটানোর মতো করে গয়েশ্বরকে পেটানো হয়েছে বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেছেন।

সরজমিনে দেখা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী একটি ভবনের নিচে আশ্রয় নেন। সেখান থেকে তাদের বের করে নিয়ে আসে পুলিশ।

তাদের ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। এরপর বেশ কয়েকজন পুলিশ সদস্য এসে আটক থাকা বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিপেটা শুরু করে।

এতে বিএনপি নেতা আব্দুস সালাম আজাদসহ আটক থাকা নেতারা গয়েশ্বর চন্দ্র রায়কে মার থেকে রক্ষা করতে আসেন। পুলিশ সদস্যরা তাদেরও লাঠিপেটা করে।

এক পর্যায়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় লুটিয়ে রাস্তায় পড়লেও কয়েজন পুলিশ সদস্য মারতেই থাকেন। তখন অন্য কয়েকজন পুলিশ সদস্য বাধা দেয়। এরপর গয়েশ্বর চন্দ্রকে গাড়িতে তুলে পুলিশ।

উল্লেখ্য, রাজধানী ঢাকার ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করছিল বিএনপি নেতাকর্মীরা।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

আটকের আগে গয়েশ্বরকে যেভাবে পেটায় পুলিশ!

আপডেট সময়: ০৩:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩