ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময়: ০৭:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ১৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী ১৬, ১৭, ১৮, ২০ ও ২৫ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছে ক্ষমতাসীন দলটি।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে হঠাৎ বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে জানানো হয়, আগামী ১৬‍ অক্টোবর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবসমাবেশ করবে যুবলীগ, ১৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। দুই দিন পর ২০ তারিখে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। ২৫ তারিখ বাড্ডায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করবে মহানগর উত্তর আওয়ামী লীগ। এ ছাড়াও কুমিল্লায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন (যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ)। ১৭ তারিখ জেলার টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

আপডেট সময়: ০৭:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩