লোকসমাচার,আব্দুল্লাহ্ আল নোমান,(ঠাকুরগাঁও) প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় আসা করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ভেঙে পড়া ঘর হীন সেই দরিদ্র অসহায় সোনামতি কে টিন দিয়ে সহযোগিতা করলেন হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদার।
উল্লেখ্য যে,সোনামতি (৬৫) গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তার শেষ সম্বল কাঁচা ঘরটি ভেঙ্গে পড়ে ঘড়টি নির্মাণ করার মতো অর্থ ছিলো না এমন অসহায় অবস্থা দেখে রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও স্থানীয় স্কুল শিক্ষক মাসুদ মাষ্টার নামে একজন ব্যাক্তি তাদের ফেসবুকে মহিলাটিকে সহযোগিতা বিষয়ক পোষ্ট করেন, বিষয়টি চোখে পড়ে হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুকদারের।
২৭ সেপ্টেম্বর রবিবার রাত্রী ৮টার সময় সোনামতির বাড়িটি নির্মাণের জন্য দুইবান টিন ও কিছু আর্থিক সহযোগীতা করেন ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার।
এ বিষয়ে চেয়ারম্যান পাভেল তালুকদারের কথা বললে তিনি বলেন,সোনামতির বিষয়টি জানার পরেই আমি তার বাসায় ছুটে গিয়েছি তাকে দুই বান টিন ও মেরামতের জন্য যতদূর পরেছি সহযোগিতা করেছি। এছাড়া জানা গেছে ইউপি চেয়ারম্যান পাভেল পাভেল তালুকদার অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।






















