ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রীকে হেনস্থা, আটক ২

  • আপডেট সময়: ১২:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
  • ১৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হেনস্থার শিকার হলেন টলিউড অভিনেত্রী জুহি সেনগুপ্ত। রবিবার (২৫ আগস্ট) কলকাতার রুবি মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প কর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হন বলে দাবি করেন। এ ঘটনায় পাম্পটির দু’কর্মীকে আটক করেছে কলকাতা পুলিশ।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, রবিবার সকালে দেউলটি যাচ্ছিলেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত ও তার পরিবার। রুবি মোড়ের কাছে একটি পেট্রোলপাম্পে গিয়ে তিনি দেড় হাজার টাকার তেল ভরে দিতে বলেন। তার অভিযোগ, পেট্রোল পাম্পের কর্মীরা তার গাড়িতে দেড় হাজার টাকার বদলে আড়াই হাজার টাকার তেল ভরে দেন। এত টাকার তেল কেন ভরা হলো তা জানতে চাইলে তার পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক জুড়ে দেয় পাম্পটির কর্মীরা। শুধু তাই নয়, গাড়ি থেকে চাবি খুলে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর পুর ঘটনা পুলিশকে জানান জুহি। পুলিশ পরে পেট্রোল পাম্পের দুই কর্মীকে আটক করে।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে জুহি সেনগুপ্ত পাল্টা পাম্প কর্মীদের উপর চড়াও হন এবং তাদের গায়ে হাত তোলেন।

পাম্প মালিক মন্টু বালার অভিযোগ করেন, বিষয়টা ভুলবশতই হয়েছে। জহি অতিরিক্ত টাকা না দিয়েই সেখান থেকে চলে যেতে চাইছিলেন, সেকারণেই তাঁর গাড়ির চাবি খুলে নেন পাম্প কর্মীরা। ঘটনায় ধাক্কাধাক্কির কথাও স্বীকার করেন তিনি। জুহি পাম্প কর্মীদের গায়ে প্রথম হাত তোলেন বলে অভিযোগ করেছেন পাম্প মালিক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

অভিনেত্রীকে হেনস্থা, আটক ২

আপডেট সময়: ১২:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯