ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি না পেলে অলিগলিতে মানুষ ছড়িয়ে পড়বে: বিএনপি

  • আপডেট সময়: ০৭:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ১২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশে আগের মতো গণতান্ত্রিকভাবেই কর্মসূচি পালন করা হবে। কিন্তু পুলিশের কিছু লোক বাড়তি কথাবার্তা বলছেন। আমরা কোথায় মিটিং করব এবং কোথায় করতে পারব না, সেটা পুলিশের অনুমতি নিয়ে করতে হবে- সংবিধানের কোথায় আছে? সব রাজনৈতিক দল সমাবেশ করার সময় স্থানীয় থানায় ইনফরমেশন দেয়। তাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। এসময় পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক রাজনীতিবিদদের মধ্যে থাকতে দিন। রাজনৈতিক বিতর্কের মধ্যে আপনারা (পুলিশ) জড়াবেন না।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে জনতার অধিকার পার্টির (পিআরপি) উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি না পেলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ঢাকার অলিগলিতে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা।

গয়েশ্বর বলেন, ২৮ অক্টোবর নয়াপল্টনে বসতে না পারলে পুরো ঢাকার অলিগলিতে ছড়িয়ে পড়ব। যার যা আছে তাই নিয়ে রাস্তায় নামব। ঘরের দরজা খুলে সব মানুষ ওইদিন রাস্তায় নেমে আসবে। এখন টের পাচ্ছে না তখন টের পাবেন।

এদিকে, আগামী ২৮ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগকে উন্মুক্ত স্থানে সমাবেশ করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, নগরবাসীকে নিরাপদ রাখার জন্য যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সমাবেশের স্থান অনুযায়ী পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হবে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

অনুমতি না পেলে অলিগলিতে মানুষ ছড়িয়ে পড়বে: বিএনপি

আপডেট সময়: ০৭:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩