ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতের ছোটখাটো কথাবার্তা ভুলে জাতীয় ঐক্য শক্তিশালী করতে হবে

  • আপডেট সময়: ১১:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি ‘টার্নিং পয়েন্ট’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অতীতের ছোটখাটো কথাবার্তা হয়েছে; সেগুলো ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে সমসাময়িক এবং লন্ডনের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা লক্ষ্য করলাম, বৈঠকটির পরেই একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে পরিষ্কার করে বলা হয়েছে, একটি সুন্দর পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল নির্বাচন ইস্যু। এই ইস্যুতে তারেক রহমানের যে প্রস্তাব, প্রধান উপদেষ্টা যে এপ্রিলের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয়। ফলে তিনি সময়টিকে আরো এগিয়ে নিয়ে আসতে বলেছেন এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই প্রথম বৈঠকেই তিনি সফল হয়েছেন। এখন যেটা প্রয়োজন, সেটি হলো অতীতের ছোটখাটো কথাবার্তা হয়েছে; সেগুলো ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটাই প্রত্যাশা, ছোটখাটো সমস্যাগুলোকে সমাধান করে আমরা যেন অতিদ্রুত একটি নির্বাচনে সুষ্ঠু ও সুন্দরভাবে যেতে পারি। জাতির যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতে পারি এবং গত ১৫ বছরে ফ্যাসিস্টদের যে কাঠামো, সেটিকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে যেন আমরা রূপান্তর করতে পারি।’

এসময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

অতীতের ছোটখাটো কথাবার্তা ভুলে জাতীয় ঐক্য শক্তিশালী করতে হবে

আপডেট সময়: ১১:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫