ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সার্বিয়ার নির্বাচনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়

  • আপডেট সময়: ০৮:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সার্বিয়ার দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিচ এক ঐতিহাসিক নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’ এর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে বলকান দেশটির ক্ষমতায় ভুচিচের দীর্ঘ আধিপত্যের অবসান ঘটল।

ভুচিচ ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। কিন্তু ব্যাপক দুর্নীতি ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে ১৮ মাস ধরে চলা তীব্র সরকার-বিরোধী আন্দোলনের পর চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তাফা দিতে বাধ্য হন এবং আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন।

রোববারের নির্বাচনের ফলাফল আসার পর টেলিভিশনে দেওয়া এক ভুচিচ বলেছেন, “এটি পরিষ্কার যে আমরা নির্বাচনে হেরে গেছি, স্টুডেন্ট লিস্ট জয় পেয়েছে।”

তার এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রাজধানী বেলগ্রেডের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে উৎসব শুরু করে। লোকজন রাস্তায় নাচতে থাকে আর শিক্ষার্থীরা ‘জয়’ ও ‘তার কাজ শেষ’ বলে শ্লোগান দিতে থাকে।

রয়টার্স লিখেছে, শিক্ষার্থীদের এই জয় প্রায় ৬০ লাখ মানুষের দেশটিতে একটি গভীর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি এপ্রিল মাসে হাঙ্গেরির ভিক্টর অরবানের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

ভুচিচ জানায়, প্রাথমিক ফলাফল অনুযায়ী শিক্ষার্থীদের জোট স্টুডেন্ট লিস্ট’ সার্বিয়ার পার্লামেন্টের ২৫০ আসনের মধ্যে ১৩৫ থেকে ১৪০টি আসন এবং তার নিজের দল ‘সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি’ বা এসএনএস ১০৫টি আসন পেতে পারে।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাদোমির সাইচিচ বলেন, “প্রিয় সার্বিয়া, আজ রাতে জনগণের কণ্ঠস্বর শোনা গেছে। আজ রাতে আমরা জয় উদযাপন করবো, আগামীকাল আমরা ভবিষ্যৎ গড়বো।”

স্টুডেন্ট লিস্টকে নির্বাচনে তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ও কর্মকর্তারা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

সার্বিয়ার নির্বাচনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়

আপডেট সময়: ০৮:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬