ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: ১০:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। সে বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতার কাজ করতেন।

শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

পুলিশ জানায়, স্বামী ডিভোর্স দেওয়ার পর থেকে দুই মেয়ে নিয়ে সে এই ফ্ল্যাটে থাকতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় সে একাই এখানে বসবাস করেন। স্থানীয়রা মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১০:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬