ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

  • আপডেট সময়: ১১:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক এখনও নিখোঁজ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

আপডেট সময়: ১১:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬