ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে দুই প্রার্থীকে কৃষক দল নেতার সমর্থন, দলিল লেখকদের ক্ষোভ

  • আপডেট সময়: ১১:১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৩৫ জন দেখেছে
Spread the love

নড়াইল প্রতিনিধি: আসছে আগামী ২২ অক্টোবর নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লি: এর নির্বাচনকে শুধু দলিল লেখক নয় রাজনৈতিক কিছু অসৎ নেতাদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন পূর্ববর্তী পেশাজীবী সংগঠনে রাজনৈতিক নেতাদের এমন নড়েচড়ে বসা, দলিল লেখকদের সাথে প্রার্থীদের নিয়ে আলোচনা করা- এমনকি ভোট চাওয়ারও সত্যতা পেয়েছে সাংবাদিকেরা। ইতিমধ্যে ওয়েবসাইট বিহীন গণমাধ্যমের আদলে তৈরি ও অনলাইন নিউজ পোর্টালের নীতিমালা বহির্ভূত ‘নড়াইল বার্তা’ নামক একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তফা দুই প্রার্থীকে সমর্থন করেছেন বলে পোস্ট করা হয়েছে। এতে করে ফুঁসে উঠেছে অন্য সকল প্রার্থী ও দলিল লেখক ভোটাররা। পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ও সরাসরি সভাপতি পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরমান আলী খানকে সমর্থন করে দলিল লেখক সমিতির নির্বাচনে বিশৃঙ্খলা ও বিতর্কিত করতে চান এই রাজনৈতিক পদধারী ও দুই প্রার্থীর কাছে রাজনৈতিক সত্তাকে নিচু করা কৃষক দল নেতা, এমন মন্তব্য করছেন অন্যান্য প্রার্থী ও দলিল লেখকরা। এটা সমিতির গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী।

পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ দীর্ঘদিনের একটি বড় সমস্যা। বিভিন্ন পেশার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই সরাসরি কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ করে আসছে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পেশা পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তখনই নিজ রাজনৈতিক দলের ভিতরে মিশে থাকা কুচক্রী মহল তাদের অসৎ পথ অবলম্বনে নেমে পড়েছে। কিন্তু দেশনেতা প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের পেশাজীবী সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপের কারণে যথাযথ শাস্তি দিয়েছেন।
এব্যাপারে জানতে কৃষকদল নেতা মোস্তফা কামাল মোস্তফার মুঠোফোনে সংযোগ পাওয়া
যায়নি।
এদিকে সভাপতি প্রার্থী সাজ্জাদ আলম খান সজল বলেন, আমি জানতে পেরেছি আমাদের দলিল লেখকদের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দুএকজন অসৎ নীতি ভ্রষ্ট স্থানীয় নেতারা ভোট চেয়ে বেড়াচ্ছেন। এটা একদমই ঠিক না। আমিও রাজনীতি করি, কিন্তু রাজনীতির জায়গায় রাজনীতি। জননেতার তারেক রহমানের আর্দশের ধারাবাহিকতা বজায় রেখে পেশাজীবী সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চাই।
দলিল লেখকদের পেশাজীবী সংগঠন হস্তক্ষেপের জন্য অসাধু ব্যক্তিদের প্রতিহত করতে যা যা করণীয় আমি সেটা করব। এসময়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর প্রতি কৃষক দল নেতার এই সমর্থনের বিষয়টি সংশ্লিষ্ট মহলে আলোচনায় এসেছে। সমিতির নেতৃত্ব ও নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের মধ্যে একটা চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাচনে রাজনৈতিক নেতার সমর্থন ব্যতিত সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ সকল প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। ভোটারদের মতামত ও ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সমিতির আগামী দিনের নেতৃত্ব এমন মনোভাব প্রকাশ করছেন সকলে। পরিশেষে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই নির্ধারিত হবে ২২ অক্টোবর আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর চুড়ান্ত ফলাফল।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে দুই প্রার্থীকে কৃষক দল নেতার সমর্থন, দলিল লেখকদের ক্ষোভ

আপডেট সময়: ১১:১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬