ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ওষুধ সেবনের পর ৬ বছরের শিশু অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

  • আপডেট সময়: ১০:১৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩৫১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার, নিজস্ব প্রতিবেদক:যশোরের শেখহাটি জামরুলতলা এলাকায় জ্বরের চিকিৎসায় ওষুধ সেবনের পর রায়হান শেখ (৬) নামে এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি উন্নত চিকিৎসার জন্য নিউমার্কেট শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রায়হান শেখ ওই এলাকার রহমত শেখ ও বিথী দম্পতির ছেলে।

শিশুটির পরিবারের অভিযোগ, প্রায় ছয় দিন আগে জ্বরে আক্রান্ত হলে তাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক সুভাষিশের কাছে নেওয়া হয়। ওই সময় চিকিৎসক নাপা সিরাপ ও জিম্যাক্স সিরাপ সেবনের পরামর্শ দেন এবং ঔষধ দুটি রোগীর মায়ের কাছে বিক্রি করেন । পরিবারের দাবি, জিম্যাক্স সিরাপটি আগে থেকেই প্রস্তুত করা ছিল। বিষয়টি চিকিৎসককে জানানো হলে তিনি তাতে আরও কিছু পানি মিশিয়ে ওষুধ খাওয়ানোর পরামর্শ দেন বলে অভিযোগ করেছেন শিশুটির মা।

পরিবারের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকের পরামর্শে তিন দিন ওষুধ সেবনের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ বিষয়ে পুনরায় ওই চিকিৎসকের কাছে গেলে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে অভিযোগ পরিবারের।
পরে শিশুটির অবস্থা আরও খারাপ হলে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, সেখানে শিশুটির অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

বর্তমানে রায়হান নিউমার্কেট শিশু হাসপাতালে উপপরিচালক ডা. সৈয়দ নূর-ই-হামিমের অধীনে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার জানিয়েছে। ডাঃ সৈয়দ নুর ই হামিম জানিয়েছেন,রায়হানের জ্বর হলে গ্রাম্য চিকিৎসকের ধারণাপন্ন হলে উনি যে ঔষধ সেবনের জন্য রোগীর মায়ের নিকট বিক্রি করেন এবং খাওয়ার পরামর্শ দেন,ওই ঔষধের মধ্যে জিম্যাক্স সিরাপ পূর্বে থেকেই প্রস্তুত ছিল এবং তা কতদিন আগে প্রস্তুত ছিল নিশ্চিত নয় সাধারণত ঔষধ প্রস্তুতির সাত দিনের পর ,তাহা সেবন করলে শিশুর শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম্য চিকিৎসক প্রতিনিধিকে জানান,জিম্যাক্স সিরাপটি এক মহিলা দোকান থেকে ক্রয় করার কয়দিন পরে ফেরত দিয়ে গেছিল । শিশুটির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন রায়হান প্রতিনিধিকে জানিয়েছে তার পেটে প্রচুর ব্যথা অনুভব হচ্ছে ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

যশোরে ওষুধ সেবনের পর ৬ বছরের শিশু অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট সময়: ১০:১৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬