ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

  • আপডেট সময়: ১০:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,ময়মনসিংহ ব্যুরো:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তায় কৌশলে একটি বাড়িতে ডেকে নিয়ে এক তরুণী (২০)কে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। এরআগে গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভুক্তভোগীর পক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পুলিশ।

ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ১৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়খালী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে শাহিন মিয়া (৩৬) তরুণীকে তার বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে রুবেল (৪২) ও মানিক মিয়ার ছেলে রেজাউল করিম জয় (২২) তাকে সহযোগিতা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহিন মিয়াসহ সহযোগী রুবেল ও রেজাউল করিম জয়কে গ্রেফতার করে।

১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামের শাহিন মিয়া ও তার সহযোগীদের সহায়তায় কৌশলে ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৫) এর ৯(১) ও ৩০ ধারায় মামলা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

ঈশ্বরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

আপডেট সময়: ১০:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬