ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প একনেক সভায় অনুমোদন

  • আপডেট সময়: ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৭ কোটি ৭১ লাখ টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সর্বোচ্চ পাঁচটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’, ‘রাজশাহী সড়ক জোনের জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’, ‘চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (তৃতীয় পর্যায়)’, ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট (প্রথম সংশোধিত)’ এবং ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) (প্রথম সংশোধিত)’।

রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুকরণ’ এবং ‘বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘বরিশাল সেনানিবাস স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ এবং ‘খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য পরিকাঠামো নির্মাণ’ প্রকল্প অনুমোদন পেয়েছে।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (প্রথম সংশোধিত)’ এবং ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আপগ্রেডেশন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পও চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫ প্রকল্প

একনেক বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ১৫টি প্রকল্প সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। এসব প্রকল্প পরিকল্পনামন্ত্রী নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন করেছেন। পরবর্তী সময়ে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত এসব প্রকল্প একনেক বৈঠকে অবহিত করা হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত)’, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (প্রথম সংশোধিত)’, ‘ভাসানচরে গ্রিন বেল্ট প্রতিষ্ঠা ও কক্সবাজারে রোহিঙ্গা প্রভাবিত এলাকায় পুনর্বনয়ন (প্রথম সংশোধিত)’, ‘দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ’ এবং ‘অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্প।

এ ছাড়া ‘রংপুর জোনে ঝুঁকিপূর্ণ বেইলি ও অন্যান্য সেতু প্রতিস্থাপন (প্রথম সংশোধিত)’, ‘আরডিএ ভবনের পঞ্চম থেকে দশম তলা নির্মাণ’, ‘জালালাবাদ সেনানিবাসে এসআইঅ্যান্ডটির সক্ষমতা বৃদ্ধিতে কোয়ার্টার গার্ড নির্মাণ’, ‘সিলেট বিভাগে বন্যা পূর্বাভাসের জন্য ত্রিমাত্রিক মডেল প্রস্তুতকরণ (প্রথম সংশোধিত)’, ‘সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের অবকাঠামো উন্নয়ন’, ‘সামাজিক সুরক্ষা জোরদারকরণ (এসএসপিআরআইটি) (প্রথম সংশোধিত)’, ‘বরগুনা ও দিনাজপুর জেলা স্টেডিয়ামের উন্নয়ন’ এবং ‘সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

এক লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প একনেক সভায় অনুমোদন

আপডেট সময়: ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬