ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর প্রাণহানি

  • আপডেট সময়: ১০:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনের। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর প্রাণহানি

আপডেট সময়: ১০:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬