ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে গোড়গ্রাম আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময়: ০৯:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৩১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি:নীলফামারী সদর উপজেলার ২নং গোড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মোঃ ময়নুল ইসলামকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ২নং গোড়গ্রাম ইউনিয়নবাসীর উদ্যোগে বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১০:৩০টায় ভবানীগঞ্জ বকুলতলার মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন ২নং গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকফুর চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোঃ মকছেদুল ইসলাম, তাতী দলের সভাপতি মোঃ মোরশেদ ইসলামসহ স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোঃ ময়নুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড-সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে বক্তারা দাবি করেন। তাদের বক্তব্য অনুযায়ী, এমন প্রেক্ষাপটে তাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া জনমতের প্রতিফলন নয়।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বমহলে গ্রহণযোগ্য এবং যার প্রতি জনগণের আস্থা রয়েছে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নীলফামারীতে গোড়গ্রাম আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়: ০৯:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬