ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

  • আপডেট সময়: ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের আটটি বিভাগের অধস্তন আদালতগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশের আটটি বিভাগের জন্য পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতিকে নির্দিষ্ট জেলাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এই কমিটিগুলোকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও মনোনীত করা হয়েছে।

বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ), বিচারপতি মো.হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জে বি এম হাসান, খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো.মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো.জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম, এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন।

অধস্তন আদালতের বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দীর্ঘসূত্রতা কমানোর লক্ষ্যে এই তদারকি কমিটিগুলো কাজ করবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি প্রথমবার আট বিভাগের জন্য আটজন বিচারপতিকে নিয়ে এই মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে কাজের পরিধি বাড়ায় ২০২৩ সালের অক্টোবরে সদস্য সংখ্যা ১৩ জনে উন্নীত করা হয়। গত বছরের এপ্রিলেও একবার এই কমিটি পুনর্গঠন করা হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

সারা দেশে নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

আপডেট সময়: ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬