মণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে সদ্য বদলি হয়ে আসা মোহরার শামসুজ্জামান মিলনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে ফুসে উঠেছেন দলিল লেখকেরা।
গত ২৭ এপ্রিল সোমবার প্রথম কর্মদিবসেই মোহরার শামসুজ্জামান মিলন দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। অভিযোগ রয়েছে, তার পূর্বের কর্মস্থলের মতো এখানেও একই ধরনের অসৌজন্যমূলক আচরণের পুনরাবৃত্তি ঘটেছে।উল্লেখ্য যে তার অসৌজন্যমূলক আচরণের কারণে যশোর জেলার ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসের তাহাকে বদলি না করতে যশোর জেলা রেজিস্টার বরাবর চিঠি দিয়েছিলো ঝিকরগাছা দলিল লেখক সমিতি।
এরই প্রতিবাদে মনিরামপুর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান এর সঞ্চালনায় ২৯ এপ্রিল বুধবার মনিরামপুর দলিল লেখক সমিতির উদ্যোগে জরুরি আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দলিল লেখক রবিউল ইসলাম বলেন, শামসুজ্জামান মিলন প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি, তাদের প্রতি ন্যূনতম সম্মান পর্যন্ত দেখায় না। এমন আচরণে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।এমনকি ইচ্ছামত নিয়ম তৈরি করে দলিল লেখকদের হয়রানি করেন।
সভায় উপস্থিত অন্যান্য দলিল লেখকেরাও একই ধরনের অভিযোগ তুলে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।আগামী ৭ মে বৃহস্পতিবার এর মধ্যে মোহরার শামসুজ্জামান মিলনকে অন্যত্র বদলী না করলে পরবর্তী সপ্তাহ থেকে দলিল লেখা বন্ধ করে কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মনিরামপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকেরা।
অভিযোগের বিষয়ে মোহরার শামসুজ্জামান মিলন কে ২৯এপ্রিল বিকাল তিনটা তেরো মিনিটে মুঠোফোনে কল দিলে বিশ সেকেন্ড রিসিভ করে কোন কথা বলেনি পরবর্তীতে কল দেওয়া হলে আর ফোন রিসিভ করেনি।
মোহরার শামসুজ্জামান মিলনের বিরুদ্ধে ২৮ মার্চ ২০২৬তারিখে গ্রামের কাগজ পত্রিকায় তিন মাদক মামলার আসামি সহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছিলো।উল্লেখ্য যে তার অসৌজন্যমূলক আচরণের কারণে
ঝিকরগাছা দলিল লেখক সমিতি ও সাধারণ জনগণ তাকে ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসের বদলী না করতে যশোর জেলা রেজিস্টার বরাবর চিঠি দিয়েছিলো।





















