ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের গ্লোবাল সিফুড এক্সপোতে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠান

  • আপডেট সময়: ১০:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সামুদ্রিক খাদ্যভিত্তিক প্রদর্শনী ‘গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬’।

মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হওয়া এই আন্তর্জাতিক আয়োজন চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীতে আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্সেলোনার ফিরা প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় দেশের স্বনামধন্য আটটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ প্যাভিলিয়নটি যৌথভাবে আয়োজন করেছে ইপিবি এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। এ আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়েছে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রদর্শনীতে অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য খাতের ব্র্যান্ডিং জোরদার করা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের উচ্চমানের ও টেকসইভাবে আহরিত বিভিন্ন সামুদ্রিক পণ্য প্রদর্শিত হচ্ছে, যা এরই মধ্যে আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদফতর

স্পেনের গ্লোবাল সিফুড এক্সপোতে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠান

আপডেট সময়: ১০:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬